রাজু আহেমদ মামুন
ভাঙছে উড়ন্ত লাইন বাতাসের মালা
পড়ছে ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্
ভেঙ্গে যেন তবলার মোহন মৃদু বোল
ঝিমধরা প্রশান্ত ম্যানগ্রোভ নদীবুকে
বিজয় চিৎকার বিচিত্র কলতান-
বিপুল হল্লায় শীতপাখিদের নাচ
পড়ছে ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্ঝুপ ঝুপ্
ভাঙছে উড়ন্ত লাইন বাতাসের মালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন